গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk প্যালেস্টাইনকে সদস্যপদ, রাষ্ট্রসংঘের সনদ ছিঁড়ল ইজরায়েল

    প্যালেস্টাইনকে সদস্যপদ, রাষ্ট্রসংঘের সনদ ছিঁড়ল ইজরায়েল

    0
    262
    Israel tore Palestines membership UN charter
    Israel tore Palestines membership UN charter
    রাষ্ট্রপুঞ্জে প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদের পক্ষে ভোট দিয়েছে ভারত।স্বাভাবিকভাবেই যা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে ইজরায়েল।
    প্রস্তাবটি পাশ হতেই এই ভোটদানের কড়া নিন্দা করে রাষ্ট্রসংঘের সনদ ছিঁড়ে ফেলেছেন ইজরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান।শুক্রবার রাষ্ট্রপুঞ্জে ভোটাভুটিতে প্যালেস্টাইনের পক্ষে ভোট দেয় ১৪৩টি দেশ। যার মধ্যে ছিল ইজরায়েলের বন্ধু ভারতও। অন্যদিকে ২৫টি দেশ এই ভোটদান থেকে বিরত থাকে। আমেরিকা ও ইজরায়েল-সহ ৯টি দেশ বিপক্ষে ভোট দেয়। কিন্তু অধিকাংশ ভোট নিয়ে প্রস্তাবটি পাশ হয়ে যায়।  এরপরই ইজরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেন, আজকের এই দিনটা অন্যতম কালো দিন হিসাবে লেখা থাকবে। এই প্রস্তাব পাশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইজরায়েলের বিদেশমন্ত্রী ইজরায়েল কাটজ।