গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Howrah প্রকল্পের টাকা হাতাতে ইট দিয়ে বাবাকে খুন ছেলে-বউমাদের

    প্রকল্পের টাকা হাতাতে ইট দিয়ে বাবাকে খুন ছেলে-বউমাদের

    0
    402
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সরকারি প্রকল্পে বাড়ি তৈরির টাকা পেয়েছিলেন বাবা। সেই টাকা হাতাতে বাবাকে পিটিয়ে মারল ছেলে-বউমারা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের মাজু ঘোশালবাটিতে।
    জানা গিয়েছে শৈল হাজরা সরকারি প্রকল্পের টাকা পেয়েছিলেন। সেই টাকা না পেয়ে বছর চৌষট্টির বৃদ্ধের দুই ছেলে ও দুই বউমা এবং নাতি ইট দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় শৈল হাজরার। ঘটনার পর থেকে বড় ছেলে এলাকা ছেড়ে পালিয়েছে। তবে দুই বউমা সহ মেজো ছেলেকে আটক করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।
    শৈল হাজরার স্ত্রী জানিয়েছেন বাড়ির তৈরির টাকা নিয়েই অশান্তি চলছিল। ছেলে বউমা, নাতি মেরে ফেলার হুমকি দিয়েছিল। শেষপর্যন্ত সেই কাজই করল।