প্রচারের শেষদিনেও বিক্ষোভে শতাব্দী, ট্রেনে যাত্রা রচনার

0
635
satabdi rachana
satabdi rachana

প্রচারের শেষ দিনেও বিক্ষোভের মুখে পড়তে হল বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে। অভিযোগ সেই এক পানীয় জল। সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগও রয়েছে।

সোমবার ভোটের আগে শনিবারই ছিল প্রচারের শেষদিন। শেষদিনে মহম্মদবাজারের মকদমপুরে প্রচারে ছিলেন তৃণমূলের অভিনেত্রী প্রার্থী। সেখানেই শতাব্দী রায়কে ঘিরে ধরে পানীয় জল, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগ জানাতে থাকেন গ্রামবাসীরা। এরজেরে বেশকিছুক্ষণ আটকে পড়ে শতাব্দী রায়ের গাড়ি। জানলা দিয়ে মুখ বার করে গ্রামবাসীদের অভিযোগ শোনেন। এর কিছুক্ষণ পর বেরিয়ে যান তিনি। ট্রেনে যাত্রীদের সঙ্গে জনসংযোগে রচনা, রোড শোয় বেরিয়ে লস্যিতে চুমুক ইউসুফ পাঠানের। অন্যদিকে বহরমপুরে অধীর-নির্মলের সৌজনের ছবি। এককথায় জমজমাট উইকএন্ডের প্রচার। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই প্রচারে মন দিয়েছিলেন হুগলির তৃণমূলের অভিনেত্রী প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেছেন। এবার সওয়ার হয়েছেন ট্রেনে। শনিবার ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়াগামী ট্রেনে উঠে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেছেন। টিকিট হাতে নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের বলেছেন কতদিন পর ট্রেনে উঠলেন।