প্রণবের পাশে মনমোহনের স্মৃতিসৌধের জমি দিতে চায় কেন্দ্র

0
736
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধের পাশেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিস্তম্ভ স্থাপনের একটি জমি দিতে সম্মত হয়েছে কেন্দ্র।
এই মর্মে একটি প্রস্তাব পাঠানো হয়েছে মনমোহন সিংয়ের পরিবারকে। সরকারের শীর্ষস্তরীয় সূত্রে এ খবর জানা গিয়েছে। সূত্রটি জানিয়েছে, মনমোহ সিং-র পরিবারকে পাঠানো জমিদানের প্রস্তাবের জবাবের জন্য অপেক্ষা করছে সরকার। কারণ, নিয়মবিধি অনুসারে প্রাক্তনীদের স্মৃতিসৌধ স্থাপনের জন্য একটি ট্রাস্ট গঠন করতে হয়। সেই ট্রাস্ট সরকারের কাছে জমি চেয়ে আবেদন জানালে, কেন্দ্র তা অনুমোদন করে। সেইমতো মনমোহন সিং -র পরিবার অছি পরিষদ গঠন করে যাতে জমির আবেদন করে, তার জন্য কেন্দ্রীয় সরকার অপেক্ষায় রয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে, স্মৃতিসৌধ স্থাপনের জন্য সরকার প্রস্তাবিত ট্রাস্টকে ২৫ লক্ষ টাকা মঞ্জুর করতে পারে। ২৬ ডিসেম্বর ৯২ বছর বয়সে প্রয়াত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।