প্রতিটি হত্যার বিচার হবে : বাংলাদেশ সেনা প্রধান

0
6950
Every murder will be judged Bangladesh Army Chief
Every murder will be judged Bangladesh Army Chief

বাংলাদেশে অন্তবর্তী সরকার গঠন হবে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।তিনি বলেছেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে।

 

একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, তাঁরা রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। অন্তর্বর্তী সরকার করবেন,দ্রুত রাষ্ট্রপতির কাছে যাবেন।সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। দেশে শান্তিশৃঙ্খলা বজায় রেখে জনসাধারণ যেন তাঁর ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করেন। দয় করে সাহায্য করেন।বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন,মারামারি সংঘাত করে আর কিছু পাওয়া যাবে না। সংঘাত থেকে বিরত হোন। তিনি সবার সাহায্য কামনা করে,তার ওপর আস্থা রাখতে বলেছেন জনগণকে।সেনা প্রধান বলেছেন, প্রতিটি হত্যার বিচার হবে। তিনি সবাইকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।