প্রতিবাদীদের হাত গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি আব্দুল রহিম

0
188
PROTIBADI DER HAAT GURIYE DEOYAR HUSIYARI ABDUR RAHIM BAKSHI R
PROTIBADI DER HAAT GURIYE DEOYAR HUSIYARI ABDUR RAHIM BAKSHI R

আর জি করকাণ্ডের প্রতিবাদে যাঁরা পথে নেমেছেন তাঁদের হাত গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আব্দুর রহিম বক্সি।

মালদা জেলা তৃণমূলের সভাপতির দাবি যাঁরা আন্দোলন করছেন তাঁদের পিছনে রয়েছে রাম বান। মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি আরও বলেছেন রাজ্যের তৃণমূল সরকার মানুষের স্বার্থে একের পর এক প্রকল্প এনেছে। তবুও ধর্ষণ, খুনের ঘটনাকে সামনে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তাঁর দাবি ক্ষমতা দখলের লোভে বিজেপি এবং বামেরা এক হয়ে গরিব মানুষকে সরকারের বিরুদ্ধে এগিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। তিনি বলেছেন এভাবে কুৎসা ছড়িয়ে তৃণমূলকে ছোট করা যাবে না।