
দুর্গাপুজো মিটতেই বুধ-বৃহস্পতিবার কোজাগরি লক্ষ্মীপুজো। দেবীর ভোগের উপকরণ জোগাড় করতেই এবার হিমশিম মানুষের।
প্রতিমা থেকে ফুল, ফল থেকে সব্জি, যেখানেই হাত দিচ্ছে সেখানেই কার্যত ছ্যাঁকা খেতে হচ্ছে মানুষকে। টমেটো থেকে বেগুনের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। একই অবস্থা প্রতিমার। ছোট ছোট প্রতিমা ৫০০ থেকে ৬০০ টাকা দাম হাকাচ্ছে দোকানিরা। তথৈবচ ফুলেরও। গাদা থেকে রজনীগন্ধা ফুল সবেরই দাম কার্যত আকাশছোঁয়া। লক্ষ্মীপুজোয় অনেকেই মাছভোগ দেন। মাছের দামও মধ্যবিত্তের নাগালের বাইরে। টাস্ক ফোর্সও দাম বৃদ্ধির কথা মেনে নিয়েছে।
যদিও ব্যবসায়ীদের দাবি পুজোর মুখে বন্যা, পরপর নিম্নচাপে চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। তার জেরেই বাজারের দাম চড়া।
ছবি সৌজন্যে : নিজস্ব
