গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Bankura প্রতীক্ষার অবসান ঘটিয়ে জয়রামবাটিতে গড়াল রেলের চাকা

    প্রতীক্ষার অবসান ঘটিয়ে জয়রামবাটিতে গড়াল রেলের চাকা

    0
    389
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জয়রামবাটিতে গড়াল রেলের চাকা। কমিশন অব রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন নব নির্মিত জয়রামবাটি স্টেশনের মাটি ছুঁতেই বাঁধভাঙা উচ্ছ্বাস আর আবেগে ভেসেছেন জনতা।

    এদিন স্টেশনে উপস্থিত ছিলেন জয়রামবাটি মাতৃমন্দিরের সন্ন্যাসীরাও। ২০০০ থেকে ২০০১ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘো, পার পর কাজ শুরু হলেও ভাবাদিঘি আন্দোলনের কারণে প্রকল্পটি থমকে ছিল। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে এই বিষয়ে আবেদন করেছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। গত মঙ্গলবার সেই অনুমোদন মেলে। বড়গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেল সংযোগ সম্পূর্ণ হয়েছে।

    জয়রামবাটি রেল স্টেশনকে মাতমন্দিরের আদলে তৈরি করা হয়েছে, যা ইতিমধ্যেই পর্যটকদের আকর্ষণ করছে।