গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk প্রথমবার গিউ গ্রামে মোবাইল নেটওয়ার্ক, ফোন প্রধানমন্ত্রীর

    প্রথমবার গিউ গ্রামে মোবাইল নেটওয়ার্ক, ফোন প্রধানমন্ত্রীর

    0
    281
    Mobile network for the first time in Gyu village Prime Ministers phone
    Mobile network for the first time in Gyu village Prime Ministers phone
    হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকার গ্রাম গিউতে প্রথমবার চালু হয়েছে মোবাইল ফোনের নেটওয়ার্ক। আর তারপরেই গ্রামবাসীর কাছে প্রথম ফোন এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে।
    প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে উচ্ছ্বসিত তাঁরা। জানিয়েছেন, কারও সঙ্গে যোগাযোগ করতে হলে এতদিন কী কঠিন পথ পার করতে হতো তাদের। গিউবাসীর কাছে এই দিনটা একটা ইতিহাস তৈরির দিন হয়ে রইল।প্রায় ১৩ মিনিট গ্রামের যুবকদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানতে চান এর আগে কীভাবে কারও সঙ্গে যোগাযোগ করতেন তাঁরা।প্রশ্ন করেন, নেটওয়ার্ক ছাড়া নিশ্চয়ই খুব সমস্যা হতো। জবাবে এক যুবক বলেন, খুবই সমস্যা হতো তাদের। প্রায় ৮ কিলোমিটার পথ পার করতে হতো। জবাব শুনে প্রধানমন্ত্রী বলেন, পাহাড়ি এলাকায় ৮ কিলোমিটার পথ মোটেই সহজ নয়। খুবই কষ্টকর। কেন্দ্রীয় সরকার বারবারই ডিজিটাল ভারত-এর পক্ষে প্রচার চালিয়েছে। গিউ গ্রামে মোবাইল ফোনের নেটওয়ার্ক পৌঁছে যাওয়া তারই একটি নজির।