প্রথমবার জিতেই জোড়া মন্ত্রক সুকান্তর, জাহাজেই শান্তনু

0
232
prothambar jitei jora mantrak
prothambar jitei jora mantrak

প্রথমবার লোকসভা ভোটে জিতেই জোড়া মন্ত্রকের দায়িত্বে সুকান্ত মজুমদার। অন্যদিকে ২বার সাংসদ হয়েও একই দফতরে রয়ে গেলেন শান্তনু ঠাকুর।

আগের মতই জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জাহাজ, বন্দর এবং জলপথ মন্ত্রকের মন্ত্রী হয়েছেন। তারই ডেপুটি করা হয়েছে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে। অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে শিক্ষার সঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ডেপুটি করা হয়েছে সুকান্ত মজুমদারকে। পাশাপাশি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরও ডেপুটি থাকছেন বালুরঘাট কেন্দ্রে সাংসদ। এদিকে বাংলা থেকে এবারও কোনও পূর্ণমন্ত্রী নেই কেন তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। বাংলাকে বঞ্চনা করে নিজের দলের মধ্যেই বাংলাকে অসম্মান করা হয়েছে। ফের একবার প্রমাণ হয়েছে বলে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন কুণাল ঘোষ।