
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমেস্টারের পরীক্ষায় ৯৭ শতাংশ পড়ুয়া ফেল করায় আন্দোলন-প্রতিবাদ দেখিয়েছে পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি, এই ফলাফল অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
পাশাপাশি ক্যাম্পাস জুড়ে মিছিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ডেপুটশন তুলে দিয়েছে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। এই নিয়ে অন্যদিকে মুখ খুলতে চায় নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার কলেজগুলির প্রথম সেমেস্টারের ফল ঘোষণা করে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ তাতেই দেখা যাচ্ছে, ৯৭ শতাংশ পরীক্ষার্থী মূল বিষয়ে ফেল করেছেন ৷ প্রকাশিত ফলে দেখা যাচ্ছে, মোট সংখ্যার মাত্র ৩ শতাংশ পড়ুয়া নিজেদের মূল বিষয়ে পাশ করেছেন ৷ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার এমন ফলাফল দেখে চক্ষু চড়কগাছ সকলের। যদিও মূল বিষয়ে তারা ফেল করলেও বাকি দুটি প্রধান বিষয়ে যে কোন একটিতে উত্তীর্ণ হওয়ায় তাঁরা দ্বিতীয় সেমেস্টারে চলে গিয়েছে।
