প্রধানমন্ত্রীর শপথে সংসদে ‘মোদী মোদী’ রব  

0
238
Modi Modi chanted in the Parliament during the swearing in of the Prime Minister
Modi Modi chanted in the Parliament during the swearing in of the Prime Minister
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাংসদ হিসাবে শপথগ্রহণের মধ্যে লোকসভাজুড়ে মোদী মোদী স্লোগানের রব।তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার পর সোমবার সংসদে নরেন্দ্র মোদী প্রবেশ করতেই উঠে জয় জগন্নাথ স্লোগান।
এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা যখন সাংসদ হিসাবে শপথ নিয়েছেন, তখনই সংসদের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী জোট ইন্ডিয়ার সাং‌সদেরা।অন্যদিকে, সাংসদ হিসেবে শপথ নেওয়ার পরই মোদী মোদী রব ওঠে সাংসদের মধ্যে। প্রধানমন্ত্রীর গোটা সংসদ জুড়ে শুধু শোনা যেতে শুরু করে মোদী মোদী স্লোগান।এদিকে, লোকসভার অধিবেশন শুরুর আগে বিরোধীদের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন, সংসদ সদস্যদের কাছে দেশের মানুষ কাজ আশা করেন। তাদের কাজ ব্যতীত নির্বাচিত সদস্যদের কাছ থেকে অন্য কিছু আশা করেন না। তাঁরা কাজের পরিবর্তে স্লোগান আশা করেন না।