প্রধানমন্ত্রী থেকে কঙ্গনা-অভিষেক- মিসার ভাগ্য

0
230
From PM to Kangana Abhishek Misa Bhagya
From PM to Kangana Abhishek Misa Bhagya

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কঙ্গনা রানাউত, লালুপ্রসাদ যাদবের কন্যা মিসা ,অভিষেক বন্দ্যোপাধ্যায়,শনিবার সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ পর্বে দেশজুড়ে একঝাঁক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।শনিবার ৫৭ আসনে নির্বাচন হচ্ছে দেশে।

এই ৫৭ আসনে লড়াইয়ে রয়েছেন ৯০৪ জন প্রার্থী। আগেরবার ৫৭টির মধ্যে ২৫টি ছিল বিজেপির দখলে। কংগ্রেসের দখলে ছিল ১৩টি।এই পর্বে পশ্চিমবঙ্গের ৯ আসনে ভোট হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার,যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণে। শেষ দফার ভোটের সবচেয়ে নজরকাড়া প্রার্থীর নাম নরেন্দ্র মোদি। টানা তৃতীয়বার বারাণসীর সাংসদ হওয়ার লড়াইয়ে নেমেছেন তিনি। এই আসনে তাঁর প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রাই। এছাড়াও বিজেপির একঝাঁক হেভিওয়েট প্রার্থী রয়েছেন সপ্তম পর্বের লড়াইয়ে। হিমাচলপ্রদেশের মান্ডি আসনে লড়ছেন কঙ্গনা রানাউত। গোরক্ষপুরে বিজেপির টিকিটে ভোট ময়দানে ভোজপুরী মহাতারকা রবি কিষান। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর লড়ছেন হিমাচলের হামিরপুর থেকে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ পাটনা থেকে লড়ছেন প্রাক্তন স্পিকার মীরা কুমারের পুত্র অনশুল অভিজিতের বিরুদ্ধে।বিরোধীদের তরফেও রয়েছেন একঝাঁক তারকা প্রার্থী। সেখানে উল্লেখযোগ্য নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য সাংসদ হতে তিনি প্রতিদ্বন্দিতা করছেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে।পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি লড়ছেন জলন্ধর কেন্দ্রে।পাটলিপুত্রের ভোট ময়দানে রয়েছেন লালুপ্রসাদ যাদবের কন্যা মিসা ভারতী।সপ্তম দফায় নজর কাড়বেন দুই নির্দল প্রার্থীও। আসানসোল কেন্দ্র থেকে ভোজপুরী গায়ক পবন সিংকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু প্রবল বিতর্কের আবহে ওই কেন্দ্র থেকে সরে দাঁড়ান তিনি।পরে বিহারের কারাকাট কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন বিজেপির বিরুদ্ধে। এছাড়াও খাদুর সাহিব কেন্দ্র থেকে নির্দল প্রার্থী অমৃতপাল সিং।একাধিক খলিস্তানি কার্যকলাপে জড়িয়ে আপাতত অমৃতপাল জেলবন্দি।