প্রধানমন্ত্রী দেশের লজ্জা, পদত্যাগের দাবি মমতার

0
178
PROSHNER UTTARE CM
PROSHNER UTTARE CM
আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন, উনি দেশের লজ্জা। বিধানসভায় অপরাজিতা বিল নিয়ে জবাবি ভাষণে শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সরাসরি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেয়েদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তাই নিজের পদ থেকে সরে যাওয়া উচিত নরেন্দ্র মোদীর। বিরোধী দলনেতাকে আক্রমণ করে বলেছেন তিনি কারও জ্ঞান শুনবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগের দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি গুলি চালানো মন্তব্যের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও পদত্যাগের দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ভাষণে মুখ্যমন্ত্রী বলেছেন গুজরাজ এবং উত্তরপ্রদেশে ধর্ষণ ঘটনা কেন বিরোধী দলনেতা তাঁর ভাষণে একবারও মুখে আনেন নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন তখন বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলতে থাকেন। তখন মুখ্যমন্ত্রী বলেছেন তাঁরা যা যা বলছেন, তা যদি তাঁর দলের লোকেরা প্রধানমন্ত্রী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন তবে কেমন লাগবে।