
প্রধানমন্ত্রী পদটির মর্যাদা কখনও এত নীচে নামেনি। এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা জবাবে খোলা চিঠি লিখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে বারবার শোনা গিয়েছে পূর্বসূরি মনমোহন সিংয়ের নাম।
এই আবহে বৃহস্পতিবার দেশবাসীর উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মনমোহন সিংয়ের কথায়, ‘চলতি নির্বাচনে রাজনৈতিক আলোচনাগুলি মন দিয়ে দেখেছেন। একের পর এক জঘন্য ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা সরাসরি বিভাজনমূলক।নরেন্দ্র মোদীই প্রথম প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী পদটির মর্যাদা এবং প্রধানমন্ত্রীর দফতরের গুরুত্ব এত নীচে নামিয়ে এনেছেন। দেশের একটি নির্দিষ্ট শ্রেণির মানুষ এবং বিরোধীদের নিশানা করতে আগের কোনও প্রধানমন্ত্রী এমন জঘন্য, অসংসদীয় এবং নিম্নমানের ভাষার প্রয়োগ করেননি।তাঁর মন্তব্য বলে কিছু অসত্য দাবি করা হয়েছে। জীবনে কখনও ধর্মের ভিত্তিতে আলাদা করে দেখেননি তিনি। বিজেপি-র এটাই স্বভাব এবং অভ্যাস। চিঠিতে দেশে শান্তি এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে আর্জি জানিয়েছেন মনমোহন সিং।প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়ন এবং সার্বিক অগ্রগতির পক্ষে পাঞ্জাবের মানুষকে ভোট দিতে আর্জি জানাচ্ছেন তিনি। যুবজমাস ভোটদান নিয়ে সজাগ হোন, ভবিষ্যতের কথা ভেবে ভোট দিন। একমাত্র কংগ্রেসই উন্নয়ন নির্ভর, ভবিষ্যৎমুখী প্রগতির প্রতিশ্রুতি দিতে পারে, যেখানে গণতন্ত্র এবং সংবিধান সুরক্ষিত থাকবে।








