প্রধানমন্ত্রী পরমাত্মার বার্তাবাহক, কটাক্ষ রাহুলের

0
237
Allegation of violation of election rules against Modi Rahul notice
Allegation of violation of election rules against Modi Rahul notice

প্রধানমন্ত্রী নিজেকে পরমাত্মার বার্তাবাহক হিসেবে মনে করেন। বিহারে নির্বাচনী জনসভায় মোদীর পরমাত্মা মন্তব্যের এইভাবেই কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

 

তিনি বলেছেন, নির্বাচনের পরে ইডি যখন আদানির বিষয়ে  জিজ্ঞাসা করবে, তখনও তিনি পরমাত্মার কথাই বলবেন। মোদীর দেওয়া প্রতিশ্রুতিকে নিশানা করে তিনি বলেছেন,  দেশের ২ কোটি যুবককে চাকরি দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু একজনকেও চাকরি দেননি। ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় এসে অগ্নিবীর প্রকল্প বাতিল করা হবে। অগ্নিবীর প্রকল্প জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে । দেশের জওযানদের সঙ্গে অন্যায় করতে দেওয়া হবে না। নরেন্দ্র মোদী নির্দিষ্ট কিছু মানুষের জন্য দিন রাত কাজ করছেন।