গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk প্রবল জলস্ফীতিতে গ্রামে ঢুকছে জল, আতঙ্কে মালদাবাসী

    প্রবল জলস্ফীতিতে গ্রামে ঢুকছে জল, আতঙ্কে মালদাবাসী

    0
    249
    PROBAL JALASPHITI TE GRAME DHUKCHE JOL ATANKE MALDA BASI
    PROBAL JALASPHITI TE GRAME DHUKCHE JOL ATANKE MALDA BASI
    হাড়িয়া নদীর প্রবল জলস্ফীতির ফলে হু হু করে জল ঢুকছে মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রামে। নদীর জল ঢুকে প্লাবিত হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা।
    আর এরই জেরে কার্যত বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বেশকিছু এলাকায়। ইতিমধ্যেই জলবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। চরম সঙ্কটের মধ্যে তাঁরা দিন কাটাচ্ছেন। আতঙ্কে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। এখানকার একমাত্র ভরসা বিএসএফ রোডও বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা মুখে পরতে হচ্ছে এলাকাবাসীদের। স্থানীয়দের অভিযোগ, নেতা মন্ত্রীরা আসে, দেখে চলে যায়।  কোন কাজ করেনা। রাস্তার বিভিন্ন জায়গায় কালভার্ট বসানো হলে এই পরিস্থিতির সৃষ্টি হত না। স্থানীয় বিজেপির দাবি,রাজ্য সরকার কোন ব্যবস্থা নেয়নি। অন্যদিকে তৃণমূল বলছে, সব রকম ব্যবস্থাই নেওয়া রয়েছে। প্রশাসনের আধিকারিকরাও নজর রাখছেন।