প্রয়াত জনপ্রিয় স্পোর্টস ইউটিউবার অভ্রদীপ 

0
278
Late popular sports YouTuber Avrodeep
Late popular sports YouTuber Avrodeep
প্রয়াত জনপ্রিয় স্পোর্টস ইউটিউবার অভ্রদীপ সাহা। অ্যাংরি ব়্যান্টম্যান বলেই তিনি সকলের কাছে পরিচিত। ফুটবলের পাশাপাশি  তাঁর ফিল্ম রিভিউ দেখার জন্য মুখিয়ে থাকতেন অনুরাগীদের দল।
কিন্তু মাত্র ২৭ বছরেই চলে গেলেন এই তরুণ ইউটিউবার। অভ্রদীপ সাহার অফিশিয়াল পেজে ছবি শেয়ার করে এই কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, অভ্রদীপ সাহার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। কিন্তু ক্রমশ তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। এরপর তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়। কিন্তু তারপরেও অবস্থার উন্নতি হয়নি।  অস্ত্রোপচারের পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অভ্রদীপ সাহার বাবা, সন্তানের শারীরিক অবস্থার খবর, অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সন্তানের দ্রুত আরোগ্য কামনা করতে অনুরোধও জানিয়েছিলেন তিনি। কিন্তু মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে অভ্রদীপ সাহার।অ্যাংরি ব়্যান্টম্যানের ফেসবুক পেজে একের পর এক পোস্ট, খুবই শক্তিশালী। তাঁর প্রতিটা পোস্টে, বক্তব্য খুবই স্পষ্ট। আর বলার স্টাইল এতটাই মৌলিক, যে বরাবর মন ছুঁয়ে গেছে নেট দুনিয়ার। তবে ফুটবল ম্যাচ, ফিল্মেই তিনি শুধু আটকে থাকেননি, তাঁর অফিশিয়াল পেজে ভিজিট করলে চোখে পড়ে একাধিক বিষয়। অভ্রদীপ সাহার ইউটিউবের সাবসক্রাইবার ৪৮১ হাজারের উপরে। ইনস্টাগ্রাম প্রোফাইলে ১ লাখ উপরে রয়েছে ফলোয়ারের সংখ্যা।