প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরি

0
445
Late former state minister Vishwanath Chowdhury
Late former state minister Vishwanath Chowdhury

প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী তথা আরএসপি নেতা বিশ্বনাথ চৌধুরি। দীর্ঘ দিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর।

সেখানেই শনিবার সকাল পৌনে ৭টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশ্বনাথ চৌধুরি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাট থেকে আরএসপির টিকিটে টানা সাত বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ৩৪ বছরের বামফ্রন্টের আমলে ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের কারা ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে ছিলেন তিনি। ১৯৭৭ সালে প্রথম বার বিধায়ক হন বিশ্বনাথ চৌধুরি। ২০১১ সালে তৃণমূলের শঙ্কর চক্রবর্তীর কাছে হেরে গিয়েছিলেন তিনি। গত সপ্তাহেই বিশ্বনাথের অসুস্থতার খবর পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে এসএসকেএমের সুপারের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে খবর। ১৬ জুলাই এসএসকেএমে ভর্তি করানো হয় প্রাক্তন মন্ত্রীকে। সেখানেই শনিবার সকালে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুতে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।