
প্রয়াত হয়েছেন আকাশবাণী ও দূরদর্শনের সংবাদপাঠিকা ছন্দা সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। পরিবার সূত্রে খবর, ছন্দা সেনের হৃদযন্ত্র সংক্রান্ত কিছু সমস্যা ছিল।
সমস্যা ছিল চোখেও। গত কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন এসএসকেএম-এ। বুধবার রাত ২.২৫ নাগাদ এসএসকেএম হাসপাতালে প্রয়াত হয়েছেন তিনি। ১৯৭৪ সালে তিনি আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগে যোগ দেন সংবাদ পাঠক হিসাবে। পরের বছর যোগ দেন দূরদর্শনে। কলকাতার ভবানীপুরে পৈতৃক বাড়িতেই থাকতেন ছন্দা সেন। পড়াশোনা করেছেন লেডি ব্রেবর্নে কলেজে। তাঁর স্বামী ও একমাত্র কন্যা বর্তমান।পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে কেওড়াতলা মহাশ্মশানে।








