প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে শোকজ বিজেপির

0
197
BJP mourns former Union Minister
BJP mourns former Union Minister
ভোট না দেওয়ার জন্য প্রাক্তন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী তথা বিদায়ী সাংসদ জয়ন্ত সিনহাকে শোকজ করেছে বিজেপি।চলতি লোকসভা নির্বাচনে টিকিট পাননি ঝাড়খণ্ডের হাজারিবাগের সাংসদ।
সোমবার নিজের কেন্দ্রে ভোটও দেননি তিনি। আর এই ঘটনায় বিজেপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মত ঝাড়খণ্ড বিজেপির রাজ্য সভাপতি আদিত্য সাহুর। তিনিই বিদায়ী সাংসদকে নোটিস পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। কেন দলীয় কাজে অংশ নেননি, কেন ভোট দেননি, এমন নানা প্রশ্ন তুলে ধরে শোকজ নোটিস পাঠানো হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। দু’দিনের মধ্যে জবাব দিতে হবে তাঁকে। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও চুপ করে রয়েছেন জয়ন্ত সিনহা।লোকসভা নির্বাচনের শুরু থেকেই বারবার নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠেছে হাজারিবাগের বিদায়ী সাংসদ জয়ন্ত সিনহার বিরুদ্ধে। প্রার্থী ঘোষণার আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন, লোকসভা নির্বাচন থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হোক। কারণ ভারত-সহ গোটা বিশ্বে পরিবেশ রক্ষার কাজ করতে চান তিনি। জয়ন্ত সিনহার আবেদন মেনেই হাজারিবাগ তাঁর পরিবর্তে থেকে মণীশ জয়সওয়ালকে টিকিট দেয় বিজেপি। কিন্তু তারপর থেকেই রাজনীতি থেকে কার্যত অদৃশ্য হয়ে যান জয়ন্ত সিনহা।তার জেরে বিজেপির অন্দরে জয়ন্তকে নিয়ে ক্ষোভ বাড়ছিল।