
বলিউডের অভিনেত্রী কাশ্মিরা শাহ একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরলেন।বিদেশে বেশ ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী। আর এই সংবাদ ফ্যান ফলোয়ারদের সঙ্গে নিজেই শেয়ার করেছেন তিনি।
জানিয়েছেন,একটুর জন্য যে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। তবে কবে কখন এই ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।সোশ্যাল মিডিয়ায় রক্তে ভেজা একটি তোয়ালের ছবি পোস্ট করেছেন কাশ্মিরা।
সেখানে দেখা যাচ্ছে সাদা রঙের ভেজা তোয়ালে যার উপরে রয়েছে ছোপ ছোপ রক্ত। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ভগবানকে অনেক অনেক ধন্যবাদ বাঁচিয়ে দেওয়ার জন্য। কি ভয়ংকর দুর্ঘটনা।আরও অনেক বড় কিছু হতে পারত তাঁর সঙ্গে।শেষে তিনি আরও লিখেছেন, জীবনের প্রত্যেকটা মুহূর্ত বাঁচার চেষ্টা করো।জীবন ভীষণ অনিশ্চিত। প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্তে নিজের সম্পূর্ণ জীবন বাঁচার চেষ্টা করো।এদিকে অভিনেত্রীর এমন পোস্ট দেখে বেশ দুঃশ্চিন্তায় পড়েছেন তার ফ্যান ফলোয়াররা। ইনস্টাগ্রাম পোস্টে অনেকেই চিন্তা প্রকাশ করে মন্তব্য করছেন। অবশ্য সবার মন্তব্যের প্রতিউত্তর দিয়ে চিন্তা দুর করেছেন কাশ্মীরা। তবে অল্পের জন্য যে অভিনেত্রী কাশ্মিরা শাহ বেঁচে গেছেন, সে কথাও জানিয়েছেন। উল্লেখ্য,কাশ্মিরাকে বলিউডে বেশিরভাগ পার্শ্ব চরিত্রেই দেখা যায়।ভাস্তব, মার্ডার, জঙ্গল, ওয়াক আপ সিড, এন্টারটেইনমেন্ট-এর মতো অসংখ্য চলচ্চিত্রে দেখা গেছে তাকে।ইন্ডাস্ট্রিতে তার আরও একটা পরিচয় রয়েছে।তিনি হলেন অভিনেতা গোবিন্দার ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের স্ত্রী। ২০১৩ সালে ক্রুশাকে বিয়ে করেন কাশ্মিরা। তাদের দুই সন্তান,দুজনেই ছেলে।
