গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Malda প্রাথমিকে ১৫ বছর পর চাকরি এবার মালদায়  

    প্রাথমিকে ১৫ বছর পর চাকরি এবার মালদায়  

    0
    341
    PRATHOMIK A 15 BACHOR POR CHAKRI EBAR MALDA
    PRATHOMIK A 15 BACHOR POR CHAKRI EBAR MALDA
    উত্তর ২৪ পরগনার পর এবার মালদায় ২০০৯-এ বাম আমলে প্রাথমিকে আড়াইশো শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ২ মাসের মধ্যে চাকরি দিতে নির্দেশ দিয়েছেন।
    ফলে ১৫ বছর পর মালদায় প্রাথমিকে চাকরি পেতে চলেছেন ২৫০ প্রার্থী। চলতি বছরের ২৪ এপ্রিল পর্যন্ত হাইকোর্টে মামলাকারী সবাইকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলাকারীদের নথি যাচাই করে তালিকা তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাম আমলে ২০০৯ সালে তৎকালীন বাম আমলে প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তার ভিত্তিতে ২০১০ সালে পরীক্ষা হয় । পরের এক বছরের মধ্যে বেশিরভাগ জেলার নিয়োগ সম্পূর্ণ হয়ে গেলেও চারটি জেলায় নিয়োগ হয়নি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও মালদা ছিল তালিকায়। কিন্তু নিয়োগ প্রকিয়া বন্ধ হয়ে যায়। এরপরে বিভিন্ন জেলার প্যানেলভুক্ত চাকরিপ্রার্থীরা মামলা করেন হাইকোর্টে। বিচারপতি উত্তর ২৪ পরগনা, মালদা মিলিয়ে এখনও পর্যন্ত ১১৫০ জনকে ২ মাসের মধ্যে অবিলম্বে নিয়োগের নির্দেশ দিয়েছেন।