
২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিক টেটের প্রশ্নে ৪৭টি ভুল মামলায় তিন সদস্যের বিশেষ কমিটি গড়ল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ কমিটিতে থাকবেন। বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে, নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। ১৪ দিনের মধ্যে এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এমনটাই জানিয়েছে হাইকোর্ট। ২০১৭-র টেটে ২৩ টি প্রশ্ন ভুলের অভিযোগ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কমিটি গড়ে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এরপর ২০২২-এর টেটে ২৪ টি প্রশ্ন ভুলের মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
