গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk প্রাথমিক নিয়োগকাণ্ড : পার্থ-কৌশিককে জেরা ইডির 

    প্রাথমিক নিয়োগকাণ্ড : পার্থ-কৌশিককে জেরা ইডির 

    0
    123
    Primary recruitment case Partha Kaushik is cross examined by the ED
    Primary recruitment case Partha Kaushik is cross examined by the ED

    প্রাথমিকে নিয়োগ মামলায় এ বার প্রেসিডেন্সি জেলে গিয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানি’র দুই কর্মী পার্থ সেন এবং কৌশিক মাজিকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

    ইডি সূত্রের খবর, এস বসু রায় অ্যান্ড কোম্পানি’র অংশীদার হচ্ছেন কৌশিক মাজি । পার্থ সেন ওই সংস্থারই কর্মচারী।  বুধবার প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেখানেই পার্থ এবং কৌশিককে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। প্রাথমিকে নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিট দেখে নম্বর দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এস বসু রায় নামে ওই সংস্থাকে। সিবিআইয়ের দাবি, এই সংস্থাটি অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ইডি সূত্রের দাবি, ওএমআর শিট মূল্যায়নকারী এই সংস্থাটির সঙ্গে প্রাথমিক মামলার আর এক অভিযুক্ত তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গেও সুসম্পর্ক ছিল।