প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও গ্রেফতার পার্থ, অয়ন ও

0
232
এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিনের আবেদনের মধ্যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে শোন অ্যারেস্ট করা হয়েছে।
তাঁর সঙ্গেই গ্রেফতার করা হয়েছে দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীলকে। যেহেতু এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি মামলায় আগেই গ্রেফতার হযেছেন পার্থ চট্টোপাধ্যায়, অয়ন শীল। তাই এই দুইজনকে শোন অ্যারেস্ট করতে চেয়ে আলিপুর আদালতে আবেদন করে সিবিআই। সিবিআইয়ের সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। ২০১৪-র টেট-এ যারা কোয়ালিফাই করেনি তাদের নিয়োগ করা হয়েছিল। এই অভিযোগে মামলা করেন চাকরিপ্রার্থীরা। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে পেশ করে সিবিআই দাবি করে পুরো দুর্নীতিটাই হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে। অয়ন শীল, কুন্তল ঘোষদের কাছে লিস্ট যেত সেই অনুযায়ী চাকরি দেওয়া হত। বাজার থেকে প্রায় ১ কোটি ৬৭ লাখ টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টে মঙ্গলবারই আরস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। শুনানিতে আইনজীবী মুকুল রোহতগি পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন। পুজোর পর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ২০২২-র ২২ জুলাই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর শিক্ষামন্ত্রী এবং তৃণমূলের মহাসচিব পদ কেড়ে নেওয়ার পাশাপাশি দলের তরফে তাঁকে সাসপেন্ডও করা হয়।