
প্রায় সব বাঙালিই বাথরুমে সুযোগ পেলে গুনগুন করে গান গায়। বিরসা মুণ্ডার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে স্মৃতিচারণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজেই জানিয়েছেন স্কুল লাইফ থেকে বিএড পড়ার সময়ও কত নাচ-গান করেছেন। এখনও বিভিন্ন অনুষ্ঠানে সুযোগ পেলে করেন। তারজন্য যে হাসাহাসি হয় সেকথাও জানিয়েছেন। কেন কেন সেকথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন নিজেদের সংস্কৃতিকে প্রমোট করার জন্যই তিনি এসব করেন।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন দেশের বিভিন্ন গানের সুর বিদেশিরাও তাদের গানে ব্যবহার করেন সেকথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সংস্কৃতির আদানপ্রদান অত্যন্ত জরুরি। তাতে একদেশের কালচার অন্যদেশে মানুষজন জানতে পারেন।
ছবি সৌজন্যে :ফেসবুক








