প্রার্থনার পরেই হঠাৎ অসুস্থ, ছাত্রীর মৃত্যু

0
826
Student died suddenly after prayer
Student died suddenly after prayer
বিদ্যালয়ে প্রার্থনার পরেই হঠাৎ করেই অসুস্থ হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ে।
পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো মঙ্গলবার গুড়গুড়িপাল থানার মুড়াকাটা গ্রামের বাড়ি থেকে সাইকেলে করে নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের যায় বছর ১১-র পাপিয়া দে। বিদ্যালয়ে প্রার্থনার পর ক্লাসে গিয়ে হঠাৎ অসুস্থতা বোধ করেন। এরপর ক্লাস রুমেই অজ্ঞান হয়ে বেঞ্চে রাখা ব্যাগের ওপর পড়ে যায় ছাত্রী। সহপাঠী বিষয়টা দেখে প্রথমে বুঝতে পারেনি। বেশ কিছুক্ষণ ক্লাস চলার পর শিক্ষিকার নজরে আসে।তড়িঘড়ি বিদ্যালয়ের শিক্ষকেরা পরিবার পরিজনদের খবর দেন। এরপরই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।