
আপের প্রার্থী কিনতে বিজেপি ১৫ কোটির টোপ দিচ্ছে বলে মারাত্মক অভিযোগ করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, গণনার আগে আপের সম্ভাব্য জয়ী ১৬ জন প্রার্থীকে ফোন করা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে।
বিজেপিতে যোগ দিলে ১৫ কোটি টাকা, মন্ত্রীর পদও মিলবে, এমনটাই দাবি কেজরিওয়ালের। কেজরিওয়াল এবং তাঁর দলের নেতারা সমাজমাধ্যমেও এই অভিযোগ তুলেছেন। আপের এই অভিযোগ নস্যাৎ করে বিজেপির দাবি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপিই। হারার ভয়ে কেজরিওয়াল মিথ্যা অভিযোগ করছেন, চাঁচাছোলা ভাষায় অরবিন্দের আক্রমণের জবাব গেরুয়া শিবিরের।
উল্লেখ্য, গত বুধবার দিল্লি বিধানসভার ৭০ টি আসনে ভোটদান হয়েছে। গণনার আগে দুই শিবির জয়ের দাবি করলেও অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে।








