গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment প্রেমিককেই বিয়ে করছেন হিনা খান

    প্রেমিককেই বিয়ে করছেন হিনা খান

    0
    161
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    গত বছর জুন মাসে আচমকাই টেলিপর্দার জনপ্রিয় মুখ হিনা খান জানতে পারেন, তার শরীরে মারণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে। হিনা বুঝতে পারেন, খুব দ্রুত তিনি শারীরিক শক্তি হারাচ্ছেন।

    এমনকী, নিজের চুল কেটে ফেলেন হিনা। হারাতে শুরু করেন চোখের পালক।তবুও হারেননি। লড়াই চালিয়েই যাচ্ছেন। এবার এই কঠিন লড়াইয়ের মধ্যেই বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে অভিনেত্রীর। সম্প্রতি এক রন্ধন প্রতিযোগিতার রিয়্যালিটি অনুষ্ঠানের সেটে রকির সঙ্গে হাজির হন হিনা। সেখানে এমন কায়দায় তাঁদের আপ্যায়ন করা হয়,যেন তিনি বরযাত্রী নিয়ে ঢুকছেন।এই প্রতিযোগিতার অন্য সদস্যরা একেবারে বরণ করে সেটে ঢোকান যুগলকে।বিয়ের পর্বে বিশেষ অতিথি হয়ে আসেন রকি-হিনা। এই ভাবে হাত হাত রেখে এই অনুষ্ঠানে রকি-হিনাকে ঢুকতে দেখে তাদের বিয়ে নিয়ে আশায় দিন গুনছেন ফ্যান ফলোয়াররা।২০০৯ সালে ইয়ে রিশতা ক্যায়া কেহেলাতা হ্যায়-এর সেটে দেখা রকি-হিনার।এই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকির সঙ্গে প্রথম ধারাবাহিকেই মন দেওয়া-নেওয়া হয়ে যায় অভিনেত্রীর।তার পর থেকেই একসঙ্গে রয়েছেন তারা। ২০১১ সালে বিগ বস-এর ঘরে প্রথম বার দেখা যায় রকিকে।তার পর বিভিন্ন জায়গা একসঙ্গে দেখা গিয়েছে তাদের।গত বছর এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী হিনা খান জানান, তার কাছে বিয়েটা কেবলই আচার। এই মুহূর্তে ক্যারিয়ারই প্রাধান্য পাচ্ছে তাদের জীবনে। আগামী দু’তিন বছরের মধ্যেই বিয়ে করার ইচ্ছের কথা জানান অভিনেত্রী।

    কিন্তু তার মাঝে কঠিন অসুখ হিনার। তাই অভিনেত্রীর ঘণিষ্ঠজনেরা মনে করছেন,অসুস্থতা নিয়েই খুব শিগগিরই প্রেমিককে বিয়ে করে ফেলবেন হিনা খান।যদিও বিয়ের প্রসঙ্গে এখনও স্পষ্ট কিছু জানাননি হিনা খান। তবে আশায় বুক বাঁধছেন ফ্যান ফলোয়াররা।