
প্রেমিকার অসম্মানের জেরে প্রতিবেশীকে চপার দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে আইআইটি পড়ুয়া প্রেমিকের বিরুদ্ধে। পথকুকুর নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে অশান্তির জেরে রক্তারক্তি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুরের চৌহাটি এলাকায়।
এক পথকুকুরকে মারধর করার অভিযোগ ঘিরে দুই প্রতিবেশীর দ্বন্দ্বে ঢুকে পড়েন কুকুরপ্রিয় প্রেমিকার পরিবারের পরিচিত তরুণ অর্চন। অভিযুক্ত অর্চনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুভাস দেবনাথের মেয়ে স্মৃতি দেবনাথে-র। প্রেমিক অর্চনকে অধিকারী পরিবারের লোকজনের খারাপ ব্যবহার করার বিষয়টি প্রেমিকা স্মৃতি জানালে। ফোনে প্রেমিকার কাছে পুরো ঘটনা শুনে তাঁর বাড়িতে চলে আসে। জানা গিয়েছে, সোনারপুরে চৌহাটি এলাকার বাসিন্দা গোবিন্দ অধিকারী এবং সুভাষ দেবনাথ প্রতিবেশী। পথকুকুরকে খাওয়ানো নিয়ে শুরু হয়েছিল দুই পরিবারের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব তীব্র আকার নিলে চেন্নাই থেকে পশুপ্রেমী অর্চন সোনারপুরে এসে অধিকারী পরিবারের ওপর হামলা চালায়। আহতদের চিৎকার চেঁচামেচি শুনে পড়ার অন্য প্রতিবেশীরা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় বাড়ির মেঝেতে লুটিয়ে রয়েছেন গোবিন্দ অধিকারী, তাঁর স্ত্রী নমিতা অধিকারী এবং পুত্র গৌরব অধিকারী। খবর দেওয়া পুলিশে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তড়িঘড়ি অধিকারী পরিবারের তিন সদস্যকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে পরিস্থিতি অবনতি হলে তিনজনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত অর্চন ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে সোনারপুর থানার পুলিশ।
