প্রেমিক রকিকে ক্যান্সার আক্রান্ত হিনা খান

0
546
Hina Khans boyfriend Rocky is diagnosed with cancer
Hina Khans boyfriend Rocky is diagnosed with cancer

তৃতীয় পর্যায়ের ব্রেস্ট ক্যান্সারে ভুগছেন অভিনেত্রী হিনা খান। নিজের এই কঠিন যাত্রার প্রতি মুহূর্তের ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন হিনা।

এবার তিনি প্রেমিক রকি জয়সওয়ালের সাথে ছবি শেয়ার করেছেন।রকিকে তিনি ধন্যবাদও দিয়েছেন। ওই ছবিতে কালো টিশার্টে দেখা গিয়েছে হিনাকে। এসময় রকির পরনেও ছিল কালো পোশাক। হিনা রকিকে উল্লেখ করেছেন নিজের শক্তি হিসেবে। তিনি লিখেছেন, তুমিই সেরা। আল্লাহ সবসময় তোমাকে সুখে রাখুক। তুমি আমার শক্তি। উল্লেখ্য এক সপ্তাহ আগে রকিও হিনার সাথে আদুরে ছবি শেয়ার করেন।যেখানে তিনি লেখেন, যখন সে হাসে, তখন আলোও আরো আলোকিত হয়। যখন সে খুশি থাকে, তখন জীবন কথা কয়। যখন সে আমার সাথে থাকে, আমি আরও ভালোবাসতে শিখি। যখন আমি তার সাথে থাকি, কোনো কিছুই পরোয়া করি না।