
অতীন ঘোষ ঘনিষ্ঠ অভিজিৎ মণ্ডল ওরফে রানার আরও নতুন কীর্তি সামনে এসেছে। প্রোমোটিংয়ের কাজে বাধা পাওয়ায় টবিন রোডের বাসিন্দা পেশায় দেবব্রত পালকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রানার বিরুদ্ধে।
অভিযোগ দেবব্রত পালকে রাস্তায় দাঁড় করিয়ে পিস্তল দেখিয়ে হুমকি দিয়েছেন রানা। ভিন রাজ্যে পালানোর আগে কাশীপুরে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে গড়গপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। কাশীপুরে তোলা চেয়ে প্রোমোটারের ওপর হামলার এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ১৮ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে।
