গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk প্লাস্টিকের বিকল্প ডাবের মধ্যে বৃক্ষ রোপন

    প্লাস্টিকের বিকল্প ডাবের মধ্যে বৃক্ষ রোপন

    0
    327
    Planting trees in coconut
    Planting trees in coconut
    প্লাস্টিক যে কোন অবস্থায়ই অপচনশীন।তাই পরিবেশের পক্ষে ভয়াবহ ক্ষতিকর। তাই এবার প্লাস্টিকের ব্যাগের বিকল্পে নতুন উদ্যোগ নিয়েছে গুজরাটের ভদোদরার ফরেস্ট ডিপার্টমেন্ট।তারা গাছের চারা প্লাস্টিকের প্যাকেটে বিক্রি না করে বরং ডাবের মধ্যে রেখে বিক্রি করছে।
    প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে ডাবের ব্যবহারের ধারণাটি প্রথম প্রস্তাব করেছিলেন ছোটা উদেপুরের জেলা কালেক্টর সুজল মায়াত্রা। তিনি বলেছেন, পরিচ্ছন্নতা অভিযানের সময় অনেক ডাবের খোসা জমেছিল। তাই তিনি ডাবের মধ্যে চারা গাছ রোপনের প্রস্তাব দেন।যেহেতু ডাবের খোসা চারা রোপণে ব্যবহার করা হলে, ছোটে উদেপুরকে প্লাস্টিকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এটি সহায়ক হবে। প্রাথমিক পর্যায়ে ডাবের খোসার মধ্যে নীলগিরি, তুলসী ও সেবনের ১,৫০০ চারা রোপন করা হয়েছে।যেহেতু ডাবের খোসা বায়োডিগ্রেডেবল, তাই গাছ ক্ষতিগ্রস্ত হবে না।