ফরাক্কার নির্যাতিতার ময়নাতদন্ত নিয়ে মর্গের ভিতরে উত্তেজনা

0
310

মুর্শিদাবাদের ফরাক্কার নাবালিকা শিশু কন্যাকে নির্যাতন করে খুনের অভিযোগে ময়নাতদন্ত নিয়ে জটিলতা দেখা দিয়েছে। মঙ্গলবারও মৃতদেহ রাখা রয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।

দুপুরে মেডিক্যাল কলেজ ময়নাতদন্ত সম্পন্নের দাবিতে মর্গের ভিতরে বিক্ষোভ দেখিয়েছে ডিওয়াইএফআই। জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট উপস্থিতিতে ময়নাতদন্তের দাবিতে কোর্টের দারস্থ হয়েছিল পরিবার, তা নাকোচ হয়ে যায়। মঙ্গলবার দুপুরে ফরাক্কায় যান দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরি। কথা বলেছেন মৃত শিশু কন্যার পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। আর জি কর কাণ্ডের আবহেই এধরনের নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস সাংসদ। অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

 

ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম নিহত শিশু কন্যার বাড়ি গিয়েছিলেন। বিধায়ক বলেছেন, তিনি এই ঘটনায় খুব মর্মাহত, নিহত শিশু কন্যার পরিবারের পাশে আছেন সবসময়।

ছবি  সৌজন্যে : নিজস্ব