ফরাক্কা ব্যারেজ পরিদর্শনে বাংলাদেশের প্রতিনিধিরা

0
320
ছবি সৌজন্যে : নিজস্ব

গঙ্গা ও তিস্তা জলচুক্তি নিয়ে আলোচনা করতে ভারতে এসে মুর্শিদাবাদে ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করেছেন বাংলাদেশে প্রতিনিধিরা।

প্রতিবছরই শুখা মরসুমে বাংলাদেশে জলসংকট দেখা দেয়। ১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী বাংলাদেশকে সঠিক পরিমাণ জল দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই পরিদর্শন বলে সূত্রে খবর। পরিদর্শন দলে ছিলেন ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিটির বাংলাদেশের প্রতিনিধি মহম্মদ আবুল হোসেন সহ ১১ জন। সোমবারই ঢাকা থেকে কলকাতায় পৌঁছে শতাব্দী এক্সপ্রেসে নিউ ফরাক্কা স্টেশনে নামেন তাঁরা। স্টেশনে তাঁদের স্বাগত জানিয়েছেন, ফরাক্কা ব্যারাজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডে ও ফরাক্কা ব্যারেজ প্রোজেক্টের আধিকারিকরা। উল্লেখ্য, ১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ শেষ হবে ২৬ সালে। ওই চুক্তির পুনর্নবীকরণের জন্যই সোমবার পাঁচ দিনের সফরে ভারতে এসেছেন বাংলাদেশের প্রতিনিধিরা। বুধবার মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফিরে আসবেন তাঁরা। আগামী ৬ মার্চ এই চুক্তি নিয়ে কলকাতায় ইন্দো-বাংলাদেশ জয়েন্ট কমিটির ৮৬ তম মিটিং আয়োজিত হবে।

শুক্রবার কলকাতার হায়াত হোটেলে দু দেশের কারিগরী পর্যায়ের বৈঠক হওয়ারও কথা রয়েছে।