
আর জি করের চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় আবারও আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের চিকিৎসক দেবাশিস সোমকে প্রায় ৬ ঘণ্টা জেরা করেছে সিবিআই। জানা গিয়েছে দেবাশিস সোমের বাড়িতে তল্লাশির পর তদন্তকারী অফিসাররা দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিলেন।
তথ্য জানতে দেবাশিস সোমকে সামনে বসিয়েই ফোন খোলেন তদন্তকারী অফিসাররা। সিবিআই সূত্রে খবর ৭, ৮ এবং ৯ তারিখ কার কার নম্বর থেকে ফোন এসেছিল এবং দেবাশিস সোম কাদের কাদের ফোন করেছিলেন সেই সমস্ত বিষয়ে জেরা করা হয়েছে। প্রায় ৬ ঘণ্টা দেবাশিস সোমকে জেরা করেছেন তদন্তকারী অফিসাররা।








