ফলতায় সিঙ্ঘম ভার্সেস পুষ্পা

0
43

অজয় পাল শর্মা সিঙ্ঘম হলে তিনিও পুষ্পা। কার্যত এই ভাষাতেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। ভোটারদের হুমকি, এমনকি ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ পেয়ে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের কার্যালয়, বাড়িতে গিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা। যিনি উত্তরপ্রদেশে এনকাউন্টার স্পেশালিস্ট নামে পরিচিত। জাহাঙ্গিরকে বাড়িতে না পেয়ে তার পরিবারকে রীতিমত সতর্ক করে আসেন যদি ভোটারদের কোনওরকম হুমকি দেওয়ার চেষ্টা করা হয় তাহলে পরে যেন কান্নাকাটি না করেন।