গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ফলতার ঘটনায় জড়িত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা

    ফলতার ঘটনায় জড়িত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা

    0
    26
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফলতায় ভোট বাতিলের পর আরও কড়া কমিশন। শাস্তির মুখে পড়তে হতে পারে কমিশনের বেশ কয়েকজন আধিকারিক ও কর্মীকে। সাংবাদিক বৈঠক থেকে এমনই কড়া বার্তা দিয়েছেন সিইও মনোজ আগরওয়াল।
    তিনি বলেছেন ফলতা বিধানসভায় প্রশ্নের মুখে প্রিসাইডিং অফিসার থেকে রিটার্নিং অফিসার। সাধারণ পর্যবেক্ষকের ভূমিকাতেও প্রশ্ন উঠেছে, কড়া পদক্ষেপের পথে কমিশন। একজন প্রিসাইডিং অফিসার কীভাবে লিখতে পারেন, ইভিএম থেকে টেপ সরানোর পর ভালভাবেই ভোট হয়েছে? ভালভাবে ভোট হলে কেন দুপুর ১টা পর্যন্ত কোনও রিপোর্ট দেননি প্রিসাইডিং অফিসার? প্রিসাইডিং অফিসার থেকে পর্যবেক্ষক, অফিসারদের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন। দ্বিতীয়ত প্রায় ৪০ টির বেশি বুথে এই ধরণের অভিযোগ আসার পরেও রিটার্নিং অফিসার ও সাধারণ পর্যবেক্ষক কোন রি পোল নেই এটা লিখে ফর্ম ১৭ সি জমা দিয়েছেন।
    এছাড়াও কমিশনের নজরে সাধারণ পর্যবেক্ষও। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত আসছেন শুনেও তিনি অপেক্ষা না করেই চলে যান। স্ক্রুটিনি হল অথচ সেখানে বিজেপিকে ডাকেন নি ওই পর্যবেক্ষক এবং আর ও  বলে অভিযোগ। সূত্রের খবর অভিযোগের ভিত্তিতে শাস্তি হতে পারে এই সব কর্তাদের।  শাস্তি হিসেবে সাসপেনসন থেকে শুরু করে চাকরিও যেতে পারে।