ফলপ্রকাশের আগে নানুরে বিজয় মিছিল তৃণমূলের 

0
640
Trinamools victory procession in Nanur before the result announcement
Trinamools victory procession in Nanur before the result announcement
লোকসভার ফলপ্রকাশের আগেই বীরভূমের নানুরে সবুজ আবির নিয়ে বিজয় মিছিলে মেতেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।
মঙ্গলবার বীরভূমের নানুরে তৃণমূল নেতা কাজল শেখের উপস্থিতিতে ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা সহযোগে মিছিল করেছে তৃণমূল। নানুর বিধানসভা এলাকার পাপুরি-সহ একাধিক গ্রামে ঘুরেছে এই বিজয় মিছিল। কাজল শেখের বক্তব্য, তৃণমূল সারা বছর পড়াশোনা করে। ফলাফল কী হবে, সেটা আগের থেকেই বোঝা যায়। বীরভূমের তৃণমূল প্রার্থী হিসাবে শতাব্দী রায় এক থেকে দেড় লক্ষ ভোটের ব্যবধানে, আর বোলপুরের তৃণমূল প্রার্থী  অসিত মাল আড়াই থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবে বলে ভবিষ্যদ্বাণী করছেন কাজল শেখ। আর সেই আনন্দেই তাঁরা বিজয় মিছিল বার করেছেন বলে দাবি।