
লোকসভা ভোট মিটতেই রাজ্যে হিংসার আশঙ্কায় রয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।সেই মতো সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।
সোমবার সন্ধেয় সকলকে ভোটের ফলাফল মেনে নেওয়ার বার্তা দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। একইসঙ্গে লোকসভা ভোট মিটতেই রাজ্যে সমাজবিরোধী ও গ্যাংস্টারের ফলাফলের সুযোগ নিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যপাল। রাজ্যে কোথাও হিংসার ঘটনা ঘটলে পিসরুমে জানানোর পরামর্শ দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিকে লোকসভা ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে।
