গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata ফাঁস করলে সরকার পড়ে যাবে, বিস্ফোরক বিকাশ

    ফাঁস করলে সরকার পড়ে যাবে, বিস্ফোরক বিকাশ

    0
    191
    ছবি সৌজন্যে :সংগৃহীত
    তিনি তথ্য ফাঁস করলেই এই সরকার পড়ে যাবে। আবারও বিস্ফোরক কয়লাপাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র।
    ২৫ নভেম্বর আসানসোল আদালতে কয়লাপাচারকাণ্ডে গ্রেফতার বিকাশ মিশ্র সহ ৪৯ জনের বিরুদ্ধে সিবিআই মামলায় চার্জগঠনের কথা ছিল। কিন্তু তার একদিন আগে ২৪ নভেম্বর বিকাশ মিশ্রকে পকসো মামলায় গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বিকাশ মিশ্রকে পেশ করা হয়েছিল আলিপুরের পকসো আদালতে।
    তখনই বিস্ফোরক মন্তব্য করে বিকাশ মিশ্র বলেছেন এই সরকার বেশিদিন থাকবে না। তিনি ফাঁস করেই ছাড়বেন। আর তিনি যখন একথা বলছেন তখন তাঁকে বাধা দেখা যায় পুলিশকে।