
ফাইনাল ভোটার লিস্ট বেরলে তৃণমূল বলবে ভোটে লড়ব না। সি মুরুগানের পদত্যাগের দাবি করতেই তৃণমূলকে পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারী।
তাঁর দাবি ব্রেকফাস্টে গিয়েছে ৫৮ লাখ, লাঞ্চে ১১ লাখ চলে গিয়েছে, এরপর ফাইনাল লিস্ট বেরলে তৃণমূল আর ভোটে লড়তে চাইবে না। তিনি আরও বলেছেন বিজেপির ভোটার বাদ গেলে তৃণমূলের খুশি হওয়া উচিত।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে শুভেন্দু অধিকারী বলেছেন এত টুইট, সুপ্রিম কোর্ট, কালো চাদর, নবান্নে বসে চিৎকার চেঁচামিচির প্রয়োজন নেই। পায়ে কাটা ফোটার মত লাফাচ্ছেন বলে আক্রমণ করেছেন।



