গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Video News ফিরহাদের তোপে বিজেপি, বিক্ষিপ্ত ঘটনা, বলছেন আব্দুল খালেক

    ফিরহাদের তোপে বিজেপি, বিক্ষিপ্ত ঘটনা, বলছেন আব্দুল খালেক

    0
    175

    মহেশতলাকাণ্ডে কার্যত বিজেপিকে আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। রাজ্যের মন্ত্রী বলেছেন বিজেপি উস্কানি দিয়ে মানুষে মানুষে বিভেদ তৈরি করে। পশ্চিমবঙ্গের মানুষ এই সংস্কৃতিতে বিশ্বাসী নয়। তিনি আরও বলেছেন অন ডিউটি পুলিশ অফিসারের ওপর হামলা হলে আইন মোতাবেক ব্যবস্থা হবে।এদিকে অগ্নিগর্ভ মহেশতলা, পুলিশের মরণ বাঁচন অবস্থার পরেও কার্যত এই ঘটনাকে বিক্ষিপ্ত ঘটনা বলে উড়িয়ে দিয়েছেন বিধায়ক আব্দুল খালেক মোল্লা। মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লা দাবি করেছেন এই ঘটনার সঙ্গে বহিরাগতরা জড়িত। আব্দুল খালেক মোল্লা দাবি করেছেন যখন তিনি বিধানসভায় ছিলেন তখন ঘটনা ঘটেছে। সমাজবিরোধীরা সুযোগ নিয়েছে। একটা ঘটনা ঘটলে কিছু রিয়াকশন হয়। সেটাই হয়েছে। প্রথমে পর্যাপ্ত পুলিশকর্মী ছিল না তাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। তবে পরে পুলিশ কন্ট্রোলে এনেছে। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।