গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk ফুলবাগানে আক্রান্ত বিজেপি কর্মী

    ফুলবাগানে আক্রান্ত বিজেপি কর্মী

    0
    261
    PHOOLBAGAN A AKRANTO BJP KORMI
    PHOOLBAGAN A AKRANTO BJP KORMI
    গরম থেকে রক্ষা পেতে বাড়ির বাইরে বেরিয়ে আক্রান্ত ফুলবাগান এলাকার বিজেপি কর্মী এন্দল যাদব। বিজেপিকর্মীর ওপর ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
    যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপি কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ফুলবাগান থানার কাদাপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে প্রচণ্ড গরমে বাড়ির বাইরে বেরোলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এন্দল যাদবকে মারধর করে জলে ফেলে দেয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ছুটে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয়রাই আহতকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাসাপাতালে গিয়ে ফুলবাগান থানার আধিকারিকরা আক্রান্ত যুবকের বয়ান রেকর্ড করেন। হাসপাতাল সূত্রে খবর, যুবকের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।