ফের অসুস্থ হয়ে হাসপাতালে আডবানী

0
5715
দেড় মাসের মাথায় আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। মঙ্গলবার দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রবীণ বিজেপি নেতাকে।
হাসপাতাল সূত্রের খবর, ৯৬ বছরের লালকৃষ্ণ আডবাণীর বয়সজনিত সমস্যা রয়েছে।চলতি বছরের ২৬ জুন বয়সজনিত সমস্যার কারণে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-এ ভর্তি করানো হয়েছিল তাঁকে। চিকিৎসা এবং ইউরোলজিস্ট, হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর ২৭ জুন তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।কিন্তু তার এক সপ্তাহের মধ্যেই ৩ জুলাই আবার স্নায়ুজনিত সমস্যার কারণে আক্রান্ত হয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী। দিল্লির অ্যাপোলো হাসপাতালে স্নায়ুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আবার একদিন দিন থাকতে হয়েছিল তাঁকে। ২০২৪ সালের প্রথমে ভারত সরকারের তরফ থেকে প্রাক্তন উপপ্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়া হয়েছিল।