
একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে, অন্যদিকে রায়বাঘিনী ভবশঙ্করী’র চরিত্রে দুই পিরিয়ড ড্রামার বাঘা চরিত্র তাঁর ঝুলিতে।
তারপর এবার ওয়েব সিরিজের পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।অদিতি রায় পরিচালিত সিরিজের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন তিনি। গল্পের পার্বণ ১৪৩২-এর হাত ধরে আসতে চলেছে একগুচ্ছ বিগ ফ্রাইডে চমক। যে তালিকার অন্যতম শুভশ্রীর সিরিজ।এদিকে পরিণীতা’র পর থেকেই ছক ভেঙে একের পর এক সিনেমা, সিরিজে দর্শক, ফ্যান ফলোয়ারদের মুগ্ধ করেছেন অভিনেত্রী।কখনও ডিগ্ল্যাম চরিত্রে কখনও বৃদ্ধার ভূমিকায় চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেচুরে ক্যামেরার সামনে তুলে ধরেছেন শুভশ্রী। এবার পরিচালক অদিতি রায়ের হাত ধরে নতুন ওয়েব সিরিজে কোন চমক দেন? সেটাই দেখার অপেক্ষা। উল্লেখ্য,এর আগে শুভশ্রী অভিনীত ইন্দুবালা ভাতের হোটেল দর্শক, সমালোচকের দারুণ প্রশংসা অর্জন করেছিল।অন্যদিকে পর পর কয়েকটি নারীকেন্দ্রিক সিরিজ পরিচালনায় অদিতিও সাম্প্রতিককালে ছাপ ফেলেছেন।ফলে, শুভশ্রীকে নিয়ে তাঁর নতুন কাজের দিকে সকলের আগ্রহ থাকবে।এটি থ্রিলার ঘরানারও হতে পারে।খবর,অদিতি আরও একটি প্রোজেক্ট করছেন,যেখানে তিনি শো-ক্রিয়েটর হিসাবে থাকবেন।অভিনয় করছেন মানালি মনীষা দে, সুহোত্র মুখোপাধ্যায় ও সৃজলা।
যে প্রোজেক্টটির নাম এখনও ঠিক হয়নি।এছাড়াও নারীকেন্দ্রিক ছকভাঙা কিছু সিরিজ আসবে এবার হইচই-এর প্ল্যাটফর্মে।শোনা যাচ্ছে,হইচই-এর গল্পের পার্বণ ১৪৩২-এর ঝুলিতে নতুন সিরিজ, সিনেমা, শো সব কিছু থাকছে।
