প্রবল বৃষ্টিতে আবারও আশঙ্কার মেঘ উত্তরবঙ্গে। ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে বীরপাড়ার কাছে ধস নেমেছে। ধসের জেরে ফের ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে সেতুর অ্যাপ্রোচ রোড। যার জেরে বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল। বালাসন নদীতেও জলস্তর বৃদ্ধি পেয়েছে। দুধিয়া ব্রিজেও আতঙ্ক ছড়িয়েছে। ৪ অক্টোবর হড়পা বানে ভেঙে গিয়েছিলো দুধিয়া সেতু। এরপরেই হিউমপাইপ দিয়ে তৈরি হয়েছিল অস্থায়ী ব্রিজ। এবার ফের নতুন করে দুর্যোগে সেই ব্রিজেও বাড়ছে আতঙ্ক।
গ্রাম থেকে শহর
News & Much More
