ফের ধুন্ধুমার সন্দেশখালি, অভিযুক্তকে ছিনিয়ে নিলেন মহিলারা

0
177
FER DHUM DHUMAR SANDESHKHALI  AVIJUKTO K CHINIYE NILAN MOHILA RA
FER DHUM DHUMAR SANDESHKHALI AVIJUKTO K CHINIYE NILAN MOHILA RA

ভোটের পরদিন আবারও ধুন্ধুমার সন্দেশখালির আগারহাটির মণ্ডলপাড়া। পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রামে ঢুকে ধরপাকড় শুরু করতেই বাঁশ, লাঠি নিয়ে পাল্টা প্রতিরোধ করেন মহিলারা। পুলিশের বিরুদ্ধে গ্রামে ঢুকে অত্যাচারের অভিযোগ করেছেন মহিলারা।

একজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় তেড়ে যান মহিলারা। পুলিশের গাড়ির সামনে কার্যত শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সাধন নন্দী নামে এক অভিযুক্তকে গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে যান মহিলারা। গ্রামবাসীদের অভিযোগ নিরীহদের ওপর অত্যাচার চালাচ্ছে পুলিশ। পুলিশ-র‍্যাফের সঙ্গে হাতাহাতি বেধে যায় মহিলাদের। এরপরে ফের র‍্যাফ, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে ঢোকেনে অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায়। শনিবার ভোটের দিন আগারহাটির মণ্ডলপাড়া উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ হয়। বিজেপি কর্মী সমর্থকদের ছোড়া ইটে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন। পুলিশের ওপর হামলার অভিযোগ শনিবার রাত থেকে ধরপাকড় শুরু করে পুলিশ।