
মহালয়ার দিন ফের নির্যাতিতার বাড়িতে গিয়েছে সিবিআইয়ের প্রতিনিধি দল। সূত্রের খবর, বুধবার দুপুরে সিবিআইয়ের চার সদস্যের প্রতিনিধি দল পৌঁছেছেন সোদপুরে নির্যাতিতার বাড়িতে।
সূত্রের খবর, তদন্তে নতুন কিছু তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। এ ব্যাপারে নিহত ডাক্তারি ছাত্রীর বাবা-মার কাছে কোনও তথ্য রয়েছে কিনা তা জানতেই এদিন সিবিআইয়ের দল পৌঁছেছেন তাঁদের বাড়িতে। এছাড়াও নির্যাতিতার পরিবারের তরফে সিবিআইকে দেওয়া চিঠির সঙ্গে সংগৃহীত তথ্য এবং বয়ান মিলিয়ে দেখতে ফের বাবা মায়ের মুখোমুখি হয়েছেন গোয়েন্দারা।
